দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের (ইসি) ডাকা সংলাপে অংশগ্রহণ করছে না জামায়াতে ইসলামী বাংলাদেশ।
রোববার (২৯ নভেম্বর) সকালে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ইসির সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, ইসিতে আজকে সংলাপে যাওয়ার কথা ছিল। আমরা সময় ও তারিখ পরিবর্তনের কথা বলেছি। ইসি থেকে সময় ও তারিখ জানালে পরবর্তীতে আমরা সংলাপে অংশ নেব।
এর আগে গত ২৭ নভেম্বর দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, ইসির সংলাপে এককভাবে অংশ নেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, জামায়াতের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করা হয়েছে। ১১ দলীয় ঐক্যের অংশ হিসেবে সব দলকে একসঙ্গে সংলাপে বসার বিষয়টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবেও আবেদন করার বিষয়টিও সেদিন জানান তিনি।
হামিদুর রহমান আযাদ জানান, বৈঠকে ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময় যেন ১১টি দলকে একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, সে বিষয়ে বৈঠকে ঐকমত্য হয়েছে।
এদিকে আজ রোববার প্রথম দিনে ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা। জামায়াতে ইসলামী না গেলে সেক্ষেত্রে বাকি দলগুলোর সঙ্গে বসবে ইসি।
পরদিন সোমবার (৩০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং আগামী ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৮টি রাজনৈতিক সঙ্গে সংলাপে বসবে ইসি।
কে